আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জেডিইউ নেতা নীতিশ কুমার গত (সোমবার) বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-এর মুখ্যমন্ত্রী হয়েছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলে জেডিইউ তৃতীয় স্থানে থাকলেও নীতিশ কুমার বিজেপির অনুগ্রহে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে শিবসেনার পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে।
শিবসেনা মুখপাত্র ‘সামনা’য় বলা হয়েছে, ‘নামেই মুখ্যমন্ত্রী নীতীশ। তাঁকে নাকাল করে পদত্যাগপত্র দিতে বাধ্য করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। পরিকল্পনা করেই সেজন্য দু’জন উপ-মুখ্যমন্ত্রী চাপিয়ে দেওয়া হয়েছে।’
শিবসেনা বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারকে একটু বেশিই ভালবাসেন। আসনসংখ্যা বেশি ছিল বলে মহারাষ্ট্রে শিবসেনাকে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দিতে আপত্তি ছিল বিজেপি’র। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনে যে দল (জেডিইউ) তৃতীয় স্থানে নেমে এসেছে, তাদের হাতেই মুখ্যমন্ত্রিত্বের শিরোপা তুলে দিয়েছে তারা! কী মহানুভবতা! রাজনীতিতে এমন পরিত্যাগ সত্যিই বিরল! কিন্তু প্রশ্ন হল, নীতীশ কুমার কতদিন এই ‘অনুগ্রহের বোঝা’ বইতে পারবেন?’
বিহারে নীতিশ কুমার মন্ত্রীসভায় বিজেপি এবার তারকিশোর প্রসাদ এবং রেণুদেবীকে উপ-মুখ্যমন্ত্রী করেছে। জেডিইউ প্রধান ও মুখ্যমত্রী নীতীশ কুমারকে চাপে রাখতেই তার ঘাড়ের উপরে বিজেপি নিজেদের দুই বিধায়ককে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চাপিয়ে দিয়েছে বলেও দাবি করেছে শিবসেনা। বিহারে দু’জন উপ-মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও সাফাই দেওয়া হয়নি। #
342/